ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবারো মেহরীন

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো মেহরীন

মেহরীন মাহমুদ

বিনোদন ডেস্ক: সুরের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মেহরীন মাহমুদ। উপস্থাপনাতেও তার খ্যাতি রয়েছে। দীর্ঘ দিন আগে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনা করেছিলেন এই গায়িকা। অনেকটা বিরতি ভেঙে আবারো অনুষ্ঠানটি উপস্থাপনা করলেন তিনি।

এ প্রসঙ্গে মেহরীন বলেন, ‘ছোটবেলা থেকেই দেখছি, আনন্দমেলা অনুষ্ঠানের প্রতি দর্শকের আগ্রহ রয়েছে। দেশে যখন শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, তখনো এই অনুষ্ঠানের আবেদন ছিল, এখনো তা–ই আছে। এই অনুষ্ঠানের স্বতন্ত্র একটা ধারা আছে। সেভাবেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে আনন্দমেলা একটা ঐতিহ্য বহন করে। তাই এবারো যখন প্রস্তাব দেওয়া হয়, তখন রাজি হয়ে যাই।’

শুধু উপস্থাপনাই করেননি এতে নতুন একটি গানও শুনিয়েছেন মেহরীন। ‘যাযাবর’ শিরোনোমের এই গানের কথা ও সুর জাহাঙ্গীর হায়দার দীপন। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ ইবনে রাব্বি। এছাড়াও এবার গান পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও মমতাজ।

প্রথমবারের মতো অনুষ্ঠানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান ও মনিরুল হাসান। ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি প্রচার হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়