ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেই নিখিলের সঙ্গে নুসরাতের বিয়ে?

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই নিখিলের সঙ্গে নুসরাতের বিয়ে?

নুসরাত জাহান

বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়িকা নুসরাত জাহান। বর প্রেমিক নিখিল জৈন। আগামী জুনের মাঝামাঝি সময় বিয়ের পিঁড়িতে বসবেন তারা। তবে কলকাতায় নয়, ইস্তানবুলে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এজন্য সেখানে একটি পাঁচতারা হোটেল বুক করেছেন নুসরাত-নিখিল। নুসরাতের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

অনেক দিন ধরেই গুঞ্জন উড়ছে, নিখিল জৈনর সঙ্গে সম্পর্কে রয়েছেন নুসরাত জাহান। তিনি একটি শাড়ির ব্র্যান্ডের কর্ণধার। চলতি বছরের শুরুতে শোনা যায়, আগামী জুলাই কিংবা আগস্টে নিখিলের সঙ্গে বাগদান সারবেন এই নায়িকা। এজন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছিল।

তবে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে নুসরাত জাহান বলেছিলেন, ‘বিয়ে আমার কাছে খুব স্পেশাল। যখন বিয়ে করব তখন এ আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেব। কিন্তু বাগদানের কথা তো এখনো আমরাই জানি না।’ এবার বিয়ের খবর চাউর হওয়ার পর এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি সদ্য নির্বাচিত এই সাংসদের।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বাংলাদেশের শাকিব খানের সঙ্গে ‘নাকাব’ সিনেমাতেও অভিনয় করেছেন নুসরাত। গত বছরের ২১ সেপ্টেম্বর মুক্তি পায় সিনেমাটি।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়