একই মঞ্চে শাকিব-অপু
বিনোদন প্রতিবেদক: তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদের পর তাদের একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির অনুষ্ঠানে প্রথমবার একই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তারা।
এবার উপমহাদেশের অভিজাত ফ্যাশন হাউজ প্রেম’স কালেকশনসের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিলেন শাকিব-অপু। একই মঞ্চে দাঁড়িয়ে কথাও বললেন এ দুই তারকা। তবে একসঙ্গে নয়, শাকিব খান কথা বলে বের হওয়ার পরই অনুষ্ঠানস্থলে হাজির হন অপু বিশ্বাস।
গত রোববার রাত ১২টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত ফ্যাশন হাউজে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান প্রেম বম্বানি।
শাকিব-অপু ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা ইমন, অপূর্ব, বাপ্পী চৌধুরী, তাসকিন রহমান, আব্দুন নূর সজল, পপি, মম, মডেল আলিশা প্রধান, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, কামরুজ্জামান রাব্বি, মেজবাহ বাপ্পীসহ শোবিজ অঙ্গনের অনেকে। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গৌতম সাহা।
রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/রাহাত/শান্ত
রাইজিংবিডি.কম
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী