ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘এসএসএফ নাইট’ মাতাতে প্রস্তুত তারা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ২৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘এসএসএফ নাইট’ মাতাতে প্রস্তুত তারা

বিনোদন প্রতিবেদক: স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বা বিশেষ নিরাপত্তা বাহিনী। এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার ক্যান্টনমেন্টে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের একঝাক তারকা।

আজ সন্ধ্যা ৮টায় ‘এসএসএফ নাইট’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নিবেন চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, আঁচল আঁখি, শাহরিয়ার নাজিম জয়, জয় চৌধুরী, কণ্ঠশিল্পী প্রতীক হাসান, কণা, ইমরানসহ অনেকে।

এ তথ্য নিশ্চিত করে চিত্রনায়ক জায়েদ খান রাইজিংবিডিকে বলেন, ‘এসএসএফ-এর এমন একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে নিজের কাছে ভালো লাগছে। আমাদের প্রস্তুতিও বেশ ভালো। আশা করছি, আমাদের পারফর্ম দেখে সবাই মুগ্ধ হবেন।’

এরই মধ্যে মহড়া শেষ করে পারফরম্যান্সের জন্য প্রস্তুত হয়েছেন এ শিল্পীরা। অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি করছেন মাসুম বাবুল।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়