ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে তেলাপোকা

শাহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন প্রেমিক-প্রেমিকার নামে তেলাপোকা

শাহিদুল ইসলাম : কয়েকদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। তরুণ-তরুণীদের কাছে বিশেষ এই দিনটি পালনের জন্য বিশ্বজুড়ে চলছে বিভিন্ন আয়োজন। তবে ব্রিটিশ এক কনজারভেশন সেন্টার দিবসটি ঘিরে নিয়েছে এক ভিন্ন উদ্যোগ।

দক্ষিণ-পূর্ব লন্ডনের হ্যামসলে কনজারভেশন সেন্টার প্রেমিক-প্রেমিকাদের আসছে ভালোবাসা দিবসে সাবেক প্রেমিক বা প্রেমিকার নামে একটি তেলাপোকার নামকরণের সুযোগ দিয়েছে। তবে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাদের প্রতি কোনো রাগ বা ক্ষোভ থেকে এ নামকরণ নয় বরং ভালোবাসা দিবসে আবারো তাদের মনে করার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘোষণাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তাদের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিটি নামকরণের জন্য দিতে হবে মাত্র দেড় পাউন্ড বা দুই মার্কিন ডলার। প্রেমিক বা প্রেমিকারা তাদের প্রাক্তনদের যে নাম দিবে তা একটি বোর্ডে লিখে একটি তেলাপোকার কক্ষের সামনে ঝুলিয়ে রাখা হবে। নামকরণ থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ প্রাণী সংরক্ষণে ব্যয় করা হবে।

 




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়