ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপনে সহযোগিতার আশ্বাস জাতিসংঘের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন বিষয়ক দপ্তর- ইউএনওডিসি।

এ ছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে সংস্থাটি। বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি-কে।

বুধবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি’র মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় আলোচনায় ওই আশ্বাস দেয়া হয়।

ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২৭- ২৯ মে পর্যন্ত ভিয়েনায় এ সম্মেলন চলবে।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের আইন বিচার ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ বাংলাদেশ প্রতিনিধি দলে অংশ নেন।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৯ মে ২০১৯/আসাদ/বকুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়