ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ৩০ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জ্যেষ্ঠ প্রতিবেদক : টঙ্গী ব্রিজের নিচে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্য।

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

উত্তরা র‌্যাব-১ এর অধিনায়ক সারওয়ার বিন কাশেম জানান, রাতে নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাবের-১ এর একটি টহল দল টঙ্গী ব্রিজ এলাকায় টহল দিচ্ছিল। টঙ্গী ব্রিজের নিচে একটি প্রাইভেটকার থামিয়ে অস্ত্রের মুখে ডাকাতির চেষ্টা করছিল একদল ডাকাত। চিৎকার শুনে টহল দল ধাওয়া করলে ডাকাতরা গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করে। এতে দুজন নিহত হন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে আহত র‌্যাব সদস্যদের মধ্যে দুইজনকে টঙ্গী হাসপাতাল ও একজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়