ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২১, ১০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন।

আগামীকাল সোমবার তিনি কুয়েত যাবেন। 

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সফরকালে তিনি কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ডফোর্স কমান্ডার এবং কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সেনাবাহিনী প্রধানের এ সফরের মধ্য দিয়ে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিষয়গুলো আরো বেগবান হবে। আগামী ১৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়