ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুধবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২৮ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুধবার ঢাকার যেসব এলাকায় ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক : পাইপলাইন প্রতিস্থাপনের জন্য বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয় ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর প্রভাবে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএসের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।

মঙ্গলবার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই বুধবার এ কাজ করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বুধবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া, ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়