ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত 

মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ২৫ মার্চ ২০২৫  
আবুধাবীতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত 

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমদ।

তিনি বলেন, “জাতি হিসেবে আমাদের কাছে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ জাতির ওপর যাতে আর কোন কালো রাতের পুনরাবৃত্তি  না ঘটে  সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

বিদেশের মাটিতে বাংলাদেশকে উচ্চ আসনে প্রতিষ্টা করার এখনি সময়। সেক্ষেত্রে ১২ লাখ প্রবাসীকে এক একজন অ্যাম্বাসিডর হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে। এদেশের আইন-কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।”

রাষ্ট্রদূত বলেন, “সকল ভয়ভীতি পরিহার করে দূতাবাস এবং প্রবাসীদের মধ্যে অদৃশ্যের দেওয়াল ভেঙে দেশের জন্য এক সাথে কাজ করতে হবে।”

শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীমের উপস্থাপনায় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন  কাউন্সেলর (শ্রম)  মুহাম্মদ উল্লাহ খান, মূল প্রবন্ধ পাঠ করেন কাউন্সেলর (পলিটিক্যাল) তৌহিদ ঈমাম।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ বিমানের রিজনাল   ম্যানেজার শাহাদাত হোসেন, দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, আবুধাবি শেখ জায়েদ বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গণি প্রমুখ।

আলোচকরা বলেন, ১৯৭১ সালের এই দিনে ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে ঢাকাসহ সারাদেশে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। নারকীয় সেই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।”

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়