সড়ক দুর্ঘটনায় মৃত্যু
প্রদ্যুত সরকার || রাইজিংবিডি.কম
মাদারীপুর সংবাদদাতা : জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তন্ময় ভক্ত (১৫) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে শিড়িরগোড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত তন্ময় মাদারীপুর সদর উপজেলার অরুণ ভক্তের ছেলে এবং টেকেরহাট একটি মুদি দোকানের কর্মচারী ছিল।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, তন্ময় মোবাইলে রিচার্জ করার জন্য শুক্রবার রাত ১০টার দিকে টেকেরহাট শিড়িরগোড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে যায়। এসময় টেকেরহাট থেকে ফরিদপুরগামী পাট বহন করা একটি ট্রাক দ্রুত গতিতে যাওয়ার সময় গাছের ডালে আঘাত করলে ডালটি ভেঙ্গে তন্ময়ের মাথায় পরে। এতে তন্ময় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাইজিংবিডি/ মাদারীপুর/৩১ আগস্ট ২০১৯/প্রদ্যুত সরকার/জেনিস
রাইজিংবিডি.কম
মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ রবিবার