ঢাকা     বুধবার   ০৮ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৫ ১৪৩২ || ১৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কামারখন্দে ট্রেনের ধাক্কায় নারী নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২৮ ডিসেম্বর ২০২১  
কামারখন্দে ট্রেনের ধাক্কায় নারী নিহত 

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার আলোকদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহত চায়না বেগম জেলার বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের সবুর তালুকদারের স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চায়না বেগম মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে কিছুটা দূরেই তার বোনের বাড়ি। মঙ্গলবার তিনি সেখানে বেড়াতে যাচ্ছিলেন। আলোকদিয়ার রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চায়না বেগম মানা যান। 

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এস.আই) আমিরুল ইসলাম জানান, নিহত চায়না বেগমের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

অদিত্য/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়