ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালাবদ্ধ বাসা থেকে নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১২:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২২
তালাবদ্ধ বাসা থেকে নারীর লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় একটি তালাবদ্ধ বাসা থেকে রাজনা বেগম (২০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের বারাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ একথা জনান।

আরো পড়ুন:

নিহত রাজনা বেগম একই গ্রামের জাকারিয়া আহমেদের স্ত্রী।

ওসি ডালিম আহমেদ জানান, ৫ থেকে ৬ মাস আগে জাকারিয়ার সঙ্গে  উপজেলার পশ্চিম তিমিরপুর এলাকার মৃত আব্দুর রহিমের মেয়ে রাজনার বিয়ে হয়। সম্প্রতি জাকারিয়ার সঙ্গে তার সৎ বাবার ঝগড়া হলে স্বামী-স্ত্রী দুইজন ওই বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার রাতে তালাবদ্ধ ওই বাসার ভেতর থেকে হাত-পাঁ বাধা এবং গলাকাটা অবস্থায় রজনার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পালাতক আছেন। 

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) আবুল খায়ের বলেন, রজনা বেগম ও জাকারিয়া ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মামুন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়