ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে ৪ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১৪:০৯, ১৯ আগস্ট ২০২২
শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে ৪ নারীর মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।

প্রানেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে।  সেসময় মাটি চাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।'

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’


 

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়