ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১৪ অক্টোবর ২০২৩  
ভারতে হৃদরোগে বাংলাদেশি যুবকের মৃত্যু

নাহিদুল ইসলাম মারুফ

ভারতে অবস্থিত রোমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিতে যাওয়া বাংলাদেশি যুবক নাহিদুল ইসলাম মারুফ (২০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ভারতের রাজধানী দিল্লিতে মারা যান তিনি। 

মারা যাওয়া নাহিদুলের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুল হক।

আরো পড়ুন:

নাহিদুলের বাবা আব্দুল হক জানান, ১৬ দিন আগে রোমানিয়ার ভিসার জন্য ভারতে যান নাহিদুল। গতকাল শুক্রবার রোমানিয়ার দূতাবাসে পাসপোর্ট জমা দিয়ে বাসায় ফেরেন তিনি। আজ ভোর ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। ৩ ভাই ও ২ বোনের মধ্যে নাহিদুল ছিল দ্বিতীয়।

তিনি আরও বলেন, নভেম্বরে রোমানিয়ার ভিসা নিয়ে নাহিদুলের দেশে আসার কথা ছিল। কিন্তু তার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল। বর্তমানে নাহিদুলের লাশ দিল্লির নেজাম উদ্দিন আউলিয়ার মাজারের পাশের একটি হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর তার লাশ দেশে আনা হবে। তবে কখন আসবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়