ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আড়িয়াল খাঁ’য় ভাসছিলো বস্তাবন্দি কিশোরীর লাশ 

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:২৯, ২ জানুয়ারি ২০২৪
আড়িয়াল খাঁ’য় ভাসছিলো বস্তাবন্দি কিশোরীর লাশ 

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে বস্তাবন্দি লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসি। পরে সেখান থেকে আসিব নামের একজন ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় বস্তার ভিতরে সিমেন্ট মিশ্রিত ইটের গুড়া পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে সে চেষ্টা করা হয়েছিলো।

এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা।

এবিয়ষ শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

বেলাল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়