জানাজায় যাওয়ার সময় বাস চাপায় নিহত ২
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সিরাজগঞ্জের রায়গঞ্জে জানাজা নামাজে অংশ নিতে যাওয়ার সময় বাস চাপায় শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।
রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এর আগে বিকেল ৪টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫০) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার ধনকুন্ঠি গ্রামের মনছের আলীর ছেলে অটোভ্যান চালক সাহেব আলী (৫৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, বিকেল ৪টার দিকে অটোভ্যানে করে একটি জানাজা নামাজে অংশ নিতে যাচ্ছিলেন কয়েকজন। ভ্যানটি উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বগুড়াগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোভ্যানে থাকা চালকসহ চার জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে শিক্ষক রইজুল ও অটো ভ্যানচালক সাহেব আলীর মৃত্যু হয়।
ওসি আব্দুর রউফ বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুজন সন্ধ্যার পর মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া সদর থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/রাসেল/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন