নারায়ণগঞ্জে ২১ মামলার আসামি সাদ্দাম গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ডাকাত সর্দার সাদ্দাম হোসেন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২১ মামলার আসামি ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে (৪২) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
রবিবার (২ ফ্রেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে সাদ্দামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা/অনিক/বকুল
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন