ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরিশালে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
বরিশালে গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুরের অভিযোগ

গৌরনদী উপজেলা শাখা কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়

গণঅধিকার পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখা কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে কার্যালয়টি তালাবদ্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা নুরুল আমিন বাদী হয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নুরুল আমিন জানান, গত তিন মাস পূর্বে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় নুরুল ইসলাম বেপারীর কাছ থেকে একটি টিনসেট ঘর ভাড়া নিয়ে কার্যালয় স্থাপন করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেখানে ৩০টি চেয়ার, টেবিলসহ নগদ ১ লাখ ৪৭ হাজার ৭৩২ টাকা ও গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাগজপত্র ছিল। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা বিএনপি সমর্থক খলিল বেপারী ও তার স্ত্রী উপজেলা মহিলা দলের সদস্য ফিরোজা বেগমসহ ৭/৮ জন দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে নগদ টাকা ও কাগজপত্র লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে মালামাল বের করে কক্ষ তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। 

ওসি আরো জানান, এ ঘটনায় গণঅধিকার পরিষদের নুরুল আমিন নামের একজন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/পলাশ/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়