ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
বগুড়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের সুভলী উত্তরপাড়া (পান্তা পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের রাশেদুজ্জামানের ছেলে রবিউল (৪) ও ইদ্রিস আলীর মেয়ে ছামিহা খাতুন (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় পরেও বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি। বিকেলে ৪টার দিকে ছামিহা খাতুনের মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে নেমে রবিউলের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়