ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫  
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শ্রী রুপ কুমার চন্দ্র সরদার (৩১) উপজেলার বিনোদবাড়ি গ্রামের শ্রী গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মাসুদুর রহমান বলেন, ‘‘মামলার তিন আসামির মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন। বিচারক একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর আসামি শ্রীমতী ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন। মামলা চলাকালে আরেক আসামি শ্রী শ্যামল চন্দ্র সরকারের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’’

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রী রুপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়া জেলার শেরপুর থানার দলিল গ্রামের শ্রী অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুপ কুমার এক লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এর জেরে, ২০১৬ সালের ৯ নভেম্বর স্ত্রীকে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়