ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩ আগ্নেয়াস্ত্র জব্দ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
পাবনায় পরিত্যক্ত অবস্থায় ৩ আগ্নেয়াস্ত্র জব্দ

জব্দৃকত অস্ত্র-গুলি

পাবনা পৌর সদরের চক ছাতিয়ানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩টি পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চক ছাতিয়ানি এলাকার অবকাশ নামের একটি বাসভবনের সামনে ফুলের বাগান থেকে অস্ত্র-গুলি জব্দ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রেজিনূর রহমান, পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির, এসআই বেনু রায়।

পাবনা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩টি পরিত্যক্ত পাইপগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা করা হয়।’

ওসি আরো বলেন, “কে বা কারা সেখানে অস্ত্র-গুলি রেখে গেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে রাস্তার দুই পাশের সব সিসিটিভি ক্যামেরা চেক করা হচ্ছে। তদন্ত চলছে, আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

পাবনা/শাহীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়