ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কসবায় স্ত্রী-শ্যালিকা হত্যা, ঘাতক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৪ মার্চ ২০২৫  
কসবায় স্ত্রী-শ্যালিকা হত্যা, ঘাতক গ্রেপ্তার

ঘাতক মো. আমীর হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্ত্রী ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (৩ মার্চ) রাতে কসবা থানায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, রবিবার (২ মার্চ) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে জ্যোতি আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তারকে (১৪) খুন করে আমীর হাসেন। জ্যোতি ছিলেন অন্তঃসত্ত্বা। 

বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে জ্যোতি আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যায়।

ঢাকা/রুবেল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়