পঞ্চগড়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাওন আটক
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আবু সালমান প্রধান শাওনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী। এর আগে, গতকাল দুপুরে জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবু সালমান প্রধান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছাড়াও অনলাইন প্ল্যাটফর্ম ‘জয় বাংলা ব্রিগেড’- এর অন্যতম সক্রিয় সদস্য। তিনি পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালমান প্রধান শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ছদ্মনামে আইডি খুলে পতিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি সংক্রান্ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়াও তিনি ‘জয় বাংলা ব্রিগেড’- এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এসব কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নজরদারিতে রেখেছিল।
ঢাকা/নাঈম/রাজীব
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান