ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার 

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৭ মার্চ ২০২৫  
বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার 

পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

বরগুনা পৌর শহরের লোহা পট্টি এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাশেদুল হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

শুক্রবার বিকালে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা প্রিন্সকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়