ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৯, ৭ মার্চ ২০২৫  
ডোবায় ডুবে দুই বোনের মৃত্যু

সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো ও ফুপাতো বোন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- বিলচতল গ্রামের হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮) হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, “দুপুরে তন্নী ও আনিকা বাড়ি পাশে স্তুপ করে রাখা বালির উপর খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারকে খবর দেয় স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, “যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তুপ করে রাখা ছিল। ওই বালির উপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার এক পর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।”

ঢাকা/অদিত্য/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়