ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাংবাদিককে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ৭ মার্চ ২০২৫  
সাংবাদিককে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি

শুক্রবার দুপুরে শ্রীপুর থানা মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেন।

গাজীপুরের শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোজাহিদকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকির দেওয়া হয়েছে। 

এর প্রতিবাদে শুক্রবার (৭ মার্চ) দুপুরে শ্রীপুর থানা মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আবুল কালাম আজাদ, এম এম ফারুক, শাহান শাহাবুদ্দিন, ফয়সাল খান, আব্দুল লতিফ মাস্টার, শফিকুল ইসলাম ভূঁইয়া, ফজলে মমিন, রাতুল মণ্ডল, মোতাহার খান (জিটিভি), মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদলনেতা গোলজার মণ্ডল, মেহেদী হাসান সাহাদ, মারুফ প্রধান ও তোফায়েলসহ ৪০-৫০ জনের একটি দল বিক্ষোভ মিছিল করে।

মিছিলে তারা সাংবাদিক মোজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ঙ্কর স্লোগান দেয়। যার মধ্যে ছিল, ‘একটা একটা মোজাহিদ ধর, ধইরা ধইরা জবাই কর।’ এই মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। 

একই দিন বাদ জুমা শ্রীপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে সাধারণ ছাত্রজনতা। তারা সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঢাকা/রফিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়