বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিভিল সার্জন অফিস হলরুমে সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে বগুড়ার ক্যাম্পেইনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
বগুড়ায় পাঁচ লাখ ছয় হাজার ৩৬৮ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি শেষ করেছে সিভিল সার্জন অফিস। আগামী ১৫ মার্চ সারাদেশের ন্যায় বগুড়াতেও ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
বুধবার (১২ মার্চ) দুপুরে বগুড়ার সিভিল সার্জন অফিস হলরুমে সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে বগুড়ার ক্যাম্পেইনের সার্বিক চিত্র তুলে ধরা হয়।
বগুড়ায় ০৬-১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জনকে এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর লক্ষ নির্ধারণ করা হয়েছে। বগুড়া জেলাব্যাপী ২ হাজার ৮৬৭টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ খাওয়া হবে। উল্লেখিত কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন ৫ হাজার ৭৩৪ জন।
সাধারণ মানুষ যেন তাদের শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর জন্য ক্যাম্পে নিয়ে আসেন সেজন্য এলাকা ভিত্তিক মাইকিং, গণমাধ্যমকর্মীদের সহায়তা, সামাজিক মাধ্যমে প্রচার এবং মসজিদের ইমামদের মাধ্যমে বিষয়টি প্রচারের উদ্যোগ নিয়েছে সিভিল সার্জন অফিস।
সাংবাদিকদের অবহিতকরণ অনুষ্ঠানে সিভিল সার্জন ডা এ, কে, এম মোফাখখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা/এনাম/এস
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন