ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রায় বহাল রাখায় আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৫৭, ১৬ মার্চ ২০২৫
রায় বহাল রাখায় আবরার ফাহাদের মায়ের সন্তুষ্টি প্রকাশ

আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। 

রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দি‌কে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের তি‌নি বলেন, “দীর্ঘ ছয় বছ‌র পরেও এদে‌শের মানুষ আমা‌দের সঙ্গে আছেন। কেউ আমাদের কাছ থে‌কে দূরে স‌রে যান‌নি। এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং রা‌য়ে সন্তুষ্টি প্রকাশ কর‌ছি। এখন চাওয়া এই রায় যেন দ্রুত কার্যকরী হয়। এই রায় কার্যকরী হ‌লে ভ‌বিষ্যতে এমন কাজ কর‌তে আর কেউ সাহস পা‌বে না।”

একই সা‌থে আবরার ফাহা‌দের স্বজনেরাও রা‌য়ে সন্তু‌ষ্টি জা‌নি‌য়ে দ্রুত কার্যক‌রের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন।

এর আগে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের শুনানি শেষ হয় গত ২৫ ফেব্রুয়ারি। শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ডেথ রেফারেন্স অনুমোদন ও আসামিদের করা আপিল খারিজ করে আজ এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।
আবরার ফাহাদ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 

ঢাকা/কাঞ্চন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়