ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক 

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৬:২৮, ২২ মার্চ ২০২৫
পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক 

হত্যার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

বাঁশ কাটতে বলায় পাবনার সাঁথিয়া উপজেলায় কুড়াল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান হত্যার তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি পাইকরহাটি গ্রামের বাসিন্দা আব্দুল মালেক (৫০)। অভিযুক্ত তার ছেলে মানিক (২৫)। হত্যার পর মানিক পালিয়ে গেছেন। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মালেক মাঠে কৃষি কাজে বের হবার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে মানিক তার হাতের কুড়াল দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলে বাবা মালেক মারা যান।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, বাবা ছেলের কথা কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়