সিসিকের সাবেক কাউন্সিলর আশিক গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:১৮, ৩ মে ২০২৫
আপডেট: ২১:১৯, ৩ মে ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ মে) বিকেলে এয়ারপোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আশিক আহমেদ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ আলী ভবনের তমজিদ আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘আশিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন