ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিসিসির মেয়র ঘোষণার আবেদন খারিজ

বরিশাল সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ৫ মে ২০২৫   আপডেট: ১৪:১০, ৫ মে ২০২৫
বিসিসির মেয়র ঘোষণার আবেদন খারিজ

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (ফাইল ফটো)

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মো হাসিবুল হাসান এই আদেশ দিয়েছেন।

ফয়জুল করীমের পক্ষের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মো. হানিফ মিয়া জানান, ঘটনার ৩০ দিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন। 

তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়।

গত ২৪ এপ্রিল এই আবেদনের শুনানির তারিখ আজ ৫ মে নির্ধারণ করেছিলেন বিচারক।

ঢাকা/পলাশ/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়