ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে অসুস্থ ১০ ছাত্রী

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৯ মে ২০২৫   আপডেট: ১৯:১৩, ১৯ মে ২০২৫
সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে অসুস্থ ১০ ছাত্রী

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রেণিকক্ষে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের দশম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আরো পড়ুন:

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার ও তানিসা আক্তার।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন এক শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করেন। পরে একে একে ১০ ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। বিকেলে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাত জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিনা আক্তার বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়