ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২১ জুলাই ২০২৫   আপডেট: ২১:৫৪, ২১ জুলাই ২০২৫
কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মহেশখালীতে ও বিকেলে কুতুবদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় দুপুরে খেলার একপর্যায়ে মসজিদের পুকুরে পড়ে যায় ৭ বছর বয়সী শিশু সাফওয়া মোহাম্মদ রাওজাত। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। দ্রুত উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, সাফওয়া আশপাশের শিশুদের সঙ্গে খেলছিল। অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।

অন্যদিকে, বিকেল ৫টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসমাঈল হাজিরপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে ওয়াসিফ (৫) খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। 

নিহতের স্বজন গোলাম কিবরিয়া জানান, অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে কুতুবদিয়া থানার ওসিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি। 
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়