ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২৪ মার্চ ২০২৬  
ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার ভুরঘাটা গ্রামে ডোবায় ডুবে তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলো ভুরঘাটা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে সামিউল হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মাদ মৃধা (৩)। এরা মামাত-ফুফাত ভাই।

আরো পড়ুন:

নিহতের স্বজনেরা জানান, সকাল ৯টার দিকে শিশু সামিউল এবং নানা বাড়িতে বেড়াতে আসা তার ফুফাত ভাই মোহাম্মদ একসঙ্গে খেলছিল। পরিবারের সবার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশু দুটির মৃত্যু হয়েছে। 
 

ঢাকা/পলাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়