ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৯ মে ২০২৬  
নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম।

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৮মে) রাত ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রাইপাশা গ্রামে তার ওপর হামলা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

আহত মাওলানা সিরাজুল ইসলাম ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তিনি রাইপাশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম লোহাগড়া বাজার থেকে কাজ শেষে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাইপাশা গ্রামের বাবলু শেখের বালুর চাতালের পাশে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা সিরাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সিরাজুল ইসলামের সহযোগী আকিদুল দৌঁড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। লোকজন এসে সিরাজুল ইসলামকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়