ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ৯ মে ২০২৬  
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার উত্তর রাঙ্গেমারী এলাকার বটতলা সংলগ্ন বিলে তাকে হত্যা করা হয়। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

নিহত আজিজুল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রূপসা সেতুর বাইপাস সড়কের রুপা পেট্রোল পাম্প এলাকায় বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সন্ধ্যায় আজিজুল সাচিবুনিয়া বাইপাসের মোড়ে অবস্থান করছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়। বিলের নির্জন স্থানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আজিজুলকে কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। 

বটিয়াঘাটা থানার ওসি হাফিজুর রহমান বলেন, “মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটতে পারে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির নামে মাদক, ডাকাতি এবং চাঁদাবাজি সংক্রান্ত সাতটি মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যার ক্লু উদঘাটনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিআইডির একটি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়