ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে রাঙামাটি জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২৩ জুলাই ২০২৫  
ফুটবলার ঋতুপর্ণার মায়ের পাশে রাঙামাটি জেলা প্রশাসন

ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসায় দুই লাখ টাকার চেক বুধবার বিকেলে পাম্পি চাকমার কাছে হস্তান্তর করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য দুই লাখ টাকা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাঙামাটি জেলা প্রশাসন উদ্যোগ নেওয়ার পর মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দেয়। 

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমা ও দুলাভাই সুদীপ চাকমার হাতে অর্থ সহায়তার চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‍“ঋতুপর্ণা আমাদের গর্ব। তার মমতাময়ী মা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেক প্রতিষ্ঠান অর্থ সহায়তা দিয়েছেন। আমরা জেলা প্রশাসন ঋতুপর্ণার মায়ের অসুস্থতার বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অবগত করি। এরপর মন্ত্রণালয় এই অর্থ বরাদ্দ দিয়েছে। আমরা ঋতুপর্ণার মায়ের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”

অর্থ সহায়তার চেক পেয়ে জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতুপর্ণার পরিবার।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, খাগড়াছড়ির জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশীদ ও ঋতুপর্ণার পরিবারের সদস্যরা।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়