ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২৩ জুলাই ২০২৫  
জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (২৩ জুলাই) উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের বাচ্চু খাঁর সঙ্গে জমি নিয়ে একই গ্রামের হাসান খাঁর বিরোধ চলে আসছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন বাচ্চু খাঁ, তার ছেলে হৃদয় খাঁসহ অজ্ঞাত আরো কয়েকজন। এ সময় হাসানের পরিবার বাধা দিলে তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন:

অভিযোগকারী হাসান খাঁ বলেন, ‘‘জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে আমি বাড়িতে না থাকার সুযোগে বাচ্চু খাঁর লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে আসেন। পরে ব্যর্থ হয়ে বাড়িঘর ভাঙচুর করেছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।’’

অভিযোগের বিষয়ে জানতে বাচ্চু খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়