টাঙ্গাইলে কুকুরের কামড়ে ২৫ জন আহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুকুরের কামড়ে আহতদের অধিকাংশই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন
টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ধনবাড়ী উপজেলার বিলাশপুর, হারিনাতেলী, নল্যা মাধববাড়ী এলাকায় একটা পাগলা কুকুর এলোপাথারিভাবে মানুষকে কামড়াতে থাকে। এতে ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১০ জন শিশু, ১১ জন নারী ও ৪ জন পুরুষ।
আহতদের অধিকাংশই ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত হওয়া চার বছর বয়সী রায়হানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/কাওছার/রফিক
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন