ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নড়াইলে ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ১০:২৬, ২৫ আগস্ট ২০২৫
নড়াইলে ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে ঘেরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিকেলে তারা মারা যায়।

সোমবার  (২৫ আগস্ট) সকালে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

মারা যাওয়া শিশুরা হলো- দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যা ও রোকাইয়া দম্পতির মেয়ে আমেনা খাতুন (৭) এবং নাফিস মোল্যা (৫)।

এলাকাবাসী জানান, রবিবার বিকেলে রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ বের করার কাজ করছিলেন। আমেনা ও নাফিস সেখানে খেলা করছিল। এ সময় ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে। বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘ সময় সন্তানদের ঘের পাড়ে না দেখে রোকাইয়া তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ করা উদ্ধার হয়।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম সোমবার  (২৫ আগস্ট) সকালে বলেন, “ঘেরের পানিতে ডুবে আমেনা ও নাফিস নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রাতেই পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়