স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে আটক করেন স্থানীয়রা
সিরাজগঞ্জে পারিবারিক কলহের জের ধরে রঞ্জনা খাতুন (৩৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী ইব্রাহিম। পালিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে আটক করেছেন স্থানীয়রা।
রবিবার (২৪ আগস্ট) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ইব্রাহিম কালিয়া হরিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বলেছেন, রবিবার রাত ১২টার দিকে রঞ্জনার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন ইব্রাহিম। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা/অদিত্য/রফিক
হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী