সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম, সম্পাদক জসীম
সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে দপ্তর সম্পাদক হয়েছেন রাইজিংবিডির প্রতিনিধি মনোয়ার চৌধুরী (বাঁয়ে সর্বপ্রথম)
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট দেন সংগঠনটির সদস্যরা। এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক হয়েছেন পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের সুনামগঞ্জ প্রতিনিধি মনোয়ার চৌধুরী।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা করতে তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ জেলার তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালী ফয়েজ, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা ও ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফজলুল করিম সাইদ।
গত বুধবার (২০ আগস্ট) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। শুক্রবার ২২ আগস্ট মনোনয়নপত্র ক্রয় শুরু হয়। শেষ সময় পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়পত্র দাখিল করেন। মনোনয়ন জমা ও বাছাই শেষে গত মঙ্গলবার রাতে চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করে নির্বাচন কমিশন। আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনটির মোট ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে- দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কামরুল হাসান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমেদ তালুকদার জয়ী হন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি শাহরিয়ার সুমন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অর্থ সম্পাদক পদে এনটিভি ইউরোপ-এর সুনামগঞ্জ প্রতিনিধি লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে রাইজিংবিডি ডটকম-এর সুনামগঞ্জ প্রতিনিধি মনোয়ার চৌধুরী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মিজানুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশন-এর সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী, দৈনিক দেশ রূপান্তর-এর সুনামগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান পীর, একাত্তর টেলিভিশন ও দৈনিক সিলেটের ডাক-এর জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ভোট কেন্দ্র পরিদর্শণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, এডিএম সুনামগঞ্জ ও সুনামগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালামসহ অন্যরা।
ঢাকা/মনোয়ার/মাসুদ
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন