ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩ সেপ্টেম্বর ২০২৫  
বাবলা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি বাবলা বাগান থেকে বিজন কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চুমুরিয়া গ্রামের বাগান থেকে মরদেহটি উদ্ধার হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া বিজন উপজেলার পাইথালী গ্রামের বন্ধন দে'র ছেলে। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল আরেফিন জানান, বাগানে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরদেহটি বিজনের বলে এলাকাবাসী শনাক্ত করেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়