ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৫  
স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত

চাঁদপুরের কালিভাংতিতে বালুবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী করিম সরকার (৫৬) নিহত হয়েছেন। এতে তার স্ত্রীসহ চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-মতলব সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত করিম সরকারের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ উপাদী ইউনিয়নের দীঘলদী গ্রামে। স্বজনরা জানান, করিম সরকার চট্টগ্রামে চাকরি করতেন। ছুটিতে গ্রামের বাড়ি এসে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

আরো পড়ুন:

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাহার মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক আটকের চেষ্টা চলছে।’’

প্রত্যক্ষদর্শীরা বলেন, চাঁদপুর থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির বালুবাহী ট্রাক বিপরীতদিক থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিম সরকার মারা যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, একজনকে মৃত এবং চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানে চিকিৎসাধীন রয়েছেন।  

ঢাকা/জয়/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়