আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিউইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ নেতাদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয়স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশীদ আলী।
বক্তারা বলেন, ‘‘শেখ হাসিনার গুলি যারা ভয় পায়নি, তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পায় না। যারা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম ক্ষুন্ন করে, তারা কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না।’’ তারা অবিলম্বে এনসিপির নেতাদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, নারী সংগঠক নাছিরা খন্দকার নিশা, সদর উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাক প্রমুখ।
ঢাকা/সৈকত/বকুল
পদ্মায় ডুবে যাওয়া বাস থেকে ২৩ জনের লাশ উদ্ধার, দুটি তদন্ত কমিটি গঠন