ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৫ অক্টোবর ২০২৫  
নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু

দুর্ঘটনা কবলিত ট্রাক

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় আজমত আলী (৪০) নামে এক সবজি ব্যবসায়ী মারা গেছেন।

রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

মারা যাওয়া আজমত সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আজমত আলী খালি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৯-২৩৩৪) নিয়ে সবজি কিনতে যাচ্ছিলেন। নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন দেওপাড়া এলাকায় পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয় সবজি বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১২-২৩২৪)। ঘটনাস্থলেই আজমত মারা যান।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি উল্টে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে, তবে চালক পালিয়ে গেছেন।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়