ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএনপি সরকারে এলে সবচেয়ে নিরাপদে থাকবেন হিন্দুরা: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪০, ১৫ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন বলে আশ্বস্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

বিএনপির মহাসচিব বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমানভাবে নিরাপদ থাকবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে। কেউ যেন ভয় বা বিভেদের মধ্যে না থাকে।”

তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষ যেন তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে, সে বিষয়ে কাজ করবে। আমরা হিন্দু-মুসলিম মিলে একসাথে এই দেশকে স্বাধীন করেছি। এই দেশে আমাদের মাঝে কোনো ভেদাভেদ কখনো চাই না।” 

মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হিমেল/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়