ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৭, ২৬ নভেম্বর ২০২৫
ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় শিশু ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪৩) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়া এলাকায় শিশুটি খেলা করা অবস্থায় তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী মুরাদ খন্দকার। পরে শিশুটি তার মাকে বিষয়টি বলে দেয়। এ ঘটনায় শিশুর বাবা ভাঙ্গা থানায় মামলা করেন।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়