ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘নির্বাচন পরে, আগে আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে’

নেত্রকোণা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ ডিসেম্বর ২০২৫  
‘নির্বাচন পরে, আগে আমার ভাইয়ের হত্যার বিচার করতে হবে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খেলাফত আন্দোলনের নেত্রকোণা-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী আব্দুর রহীম রুহি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

গাজী আব্দুর রহীম বলেন, ‘‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে। আগে আমার ভাইয়ের রক্তের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। হত্যার বিচার না করে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’’

তিনি আরও বলেন, ‘‘এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে আরেকটি গণঅভ্যুত্থান গড়ে উঠবে। জনগণ আর কোনো অন্যায় ও অবিচার মেনে নেবে না।’’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার চালাচ্ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ১৮ ও ১৯ ডিসেম্বর নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ঢাকা/ইবাদ//

সর্বশেষ

পাঠকপ্রিয়